ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক শিশুকে বাঁচাতে আরেক শিশুর পানিতে ঝাঁপ, বাঁচলো না কেউই

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ৬ নভেম্বর ২০২৩
এক শিশুকে বাঁচাতে আরেক শিশুর পানিতে ঝাঁপ, বাঁচলো না কেউই
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গশ্চি গ্রামের সিদ্দিক চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- ঐ এলাকার আরব আমিরাত প্রবাসী মো. সালাহ উদ্দিনের মেয়ে সামিরা আকতার ও কামাল উদ্দিনের মেয়ে রেখা আকতার। দুইজনেরই বয়স পাঁচ বছর। তারা সম্পর্কে চাচাতো বোন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির সামনের পুকুরঘাটে একসঙ্গে খেলছিল সামিরা ও রেখা। খেলার একপর্যায়ে পা পিছলে একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারে ঝাঁপ দেয় অপরজন। পরে দুইজনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াসিন বলেন, স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াসিন বলেন, একজন পা পিছলে ঘাট থেকে নিচে পড়ে গেলে তাকে তুলতে আরেকজন পানিতে ঝাঁপ দেয়। এতে দুইজনই তলিয়ে যায়। বিকেলে স্থানীয় মাঠে জানাজা শেষে রেখাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সামিরার বাবা সংযুক্ত আরব আমিরাত থেকে এলে রাত ১১টায় তাকে দাফন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!