ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানিতে ডুবে প্রাণ গেল এক বছরের শিশুর 

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ২ নভেম্বর ২০২৩
পানিতে ডুবে প্রাণ গেল এক বছরের শিশুর 
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে নিজবাড়ির পুকুরের পানিতে ডুবে এক বছর বয়সী শিশু মুছা মিয়ার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের পোদ্দার হাওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুছা ওই এলাকার হযরত আলীর ছেলে। 

রাজাপুর থানার এএসআই আবুল কাসেম জানান, পরিবারের সবার অগোচরে নিজ বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় শিশু মুছা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশু মুছাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!