[ দেশজুড়ে ]
মোরেলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে হোসাইন নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মারা গেছে। রোববার বিকেলে উপজেলার বারইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত হোসাইন ঐ ওয়ার্ডের ওমান প্রবাসী শুকুর আলী হাওলাদারের ছোট ছেলে।
স্বজনরা জানান, বিকেল ৪টার দিকে হোসাইনের মা ঘরে কাজ করছিলেন। কোনো একসময় শিশুটি ঘরের পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে ৫টার দিকে পুকুরে ভাসমান দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. তনুশ্রী শুটি জানান, শিশুটিকে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!