মঙ্গলবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দেলু বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত কমেলা ঐ বাড়ির ওমান প্রবাসী মো. খলিলুর রহমানের মেয়ে।
জানা যায়, সকালের দিকে বাগানে লোক দিয়ে সুপারি পাড়াচ্ছিলেন কমেলার মা। এ সময় সবার অগোচরে বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় শিশু কমেলা। কিছু সময় পর পুকুরে গিয়ে শিশু কমেলার চাচি তাকে ভাসতে দেখে চিৎকার দেন। পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু কমেলার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। কোনো অভিযোগ না থাকায় ঐ শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।