[ দেশজুড়ে ]
খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল রিয়াদের
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে রিয়াদ বাবু (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কালীবাড়ি রুদ্রেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রিয়াদ বাবু কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর কালীবাড়ি গ্রামের মতিনুর রহমানের ছেলে।
কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু বলেন, দুপুরে শিশু রিয়াদ খেলতে গিয়ে সবার অজান্তে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পানিতে ডুবে মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!