শনিবার দুপুরে উপজেলার মিঠানালা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পাত্তারপুকুর এলাকার সাত্তার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু মিরাজুল ঐ বাড়ির কামরুল হাসানের ছেলে।
মিরাজুলের চাচা জাহেদ হোসেন বলেন, দুপুরে ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন মিরাজুলের মা। এ সময় খেলার ছলে ঘরের বাইরে গেলে পুকুরে ডুবে যায় মিরাজুল। কোথাও তাকে দেখতে না পেয়ে দীর্ঘক্ষণ আশপাশে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। এরপর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান এমএ কাশেম বলেন, পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এটি দুঃখজনক। এমন মৃত্যু কারো কাম্য নয়। অভিভাবকদের আরো সচেতন হওয়া উচিত।