[ দেশজুড়ে ]
তানোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
রাজশাহীর তানোর উপজেলায় পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে আরাফাত হোসেন শিহাব নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরাফাত হোসেন শিহাব একই গ্রামের সুমন মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে শিহাব বাড়ির পাশে পুকুরপাড়ে খেলাধুলা করছিল। এ সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায় সে। পরে শিহাবকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে তানোর থানার ওসি আব্দুর রহিম জানান, মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। এজন্য একটি জিডি করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!