[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে ত্রি-মুখী সংঘর্ষে নিহত ২, আহত ১০
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক-অটোরিকশার ত্রি-মুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঐ দু’জন অটোরিকশার যাত্রী ছিলেন।
নিহতরা হলেন- ভূঞাপুরের ঘাটান্দির শিয়ালকোল এলাকার হীরামন (৮০) ও কালিহাতী উপজেলার তারাবাড়ি এলাকার সোহেল রানার ছেলে আব্দুল্লাহ (১৩)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিল। অপরদিকে ঘাটাইলের দিক থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিল। অন্যদিকে পালিমা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ঘাটাইলের দিকে যাচ্ছিল। বাস অটোরিকশাকে অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকটি অটোরিকশার ওপর উল্টে পড়ে। এতে দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন ১০ জন।
.png)
কালিহাতী থানার ওসি কামরুল ফারুক জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!