ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় পানির জগের আঘাতে এক ব্যক্তি নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৮, ২৬ ডিসেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় পানির জগের আঘাতে এক ব্যক্তি নিহত
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশাচালকের পানির জগের আঘাতে মোশারফ হোসেন (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার খোলাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। খোলাপাড়া দুল্লা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোশারফ হোসেন।

আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মৃণাল কান্তি দাস প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে জানান, সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া বাজারে অটোরিকশাচালক ইমরান (৪০) মোশারফ হোসেনের পায়ে রিকশা তুলে দেয়। এ ঘটনায় দুজনের মাঝে বাকবিতণ্ডার একপর্যায়ে ইমরান পাশের চায়ের দোকানের পানির জগ দিয়ে মোশারফের মাথায় আঘাত করে। 

Advertisement

এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যেই তিনি মারা যান।

আশুগঞ্জ থানার ওসি মো. নাহিদ আহাম্মেদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক ইমরান পালাতক রয়েছে। তাকে গ্রেফতার পুলিশ কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!