নিহত রাজিব হোসেন (২৬) উপজেলার চরএলাহী ইউনিয়নের সীমান্তবর্তী চরবালুয়া গ্রামের জনতাবাজার এলাকার চার বাড়ির নুরনবীর ছেলে।
নিহতের চাচাতো ভাই আরিফ হোসেন জানান, জীবিকার সন্ধানে দু’বছর আগে ওমানে পাড়ি জমান রাজিব। ওমানে সমুদ্রে মাছ শিকারের কাজ করতেন তিনি। মঙ্গলবার দুপুরে মাস্কাট শহর থেকে মাইক্রোবাসযোগে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেন। পথিপথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাজীব গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম। তিনি বলেন, ‘রাজিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।’
.png)