ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেকুয়ায় হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ২৮ ডিসেম্বর ২০২৩
পেকুয়ায় হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে
ছবিতে শরাফত উল্লাহ ওয়াসিম

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে আবু ছৈয়দ হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ভোরে মগনামা ইউনিয়নের কাটা ফাঁড়ি ব্রিজ এলাকা থেকে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পেকুয়া থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ ইব্রাহিম বলেন, মামলার প্রাথমিক তদন্তে শরাফত উল্লাহ ওয়াসিমের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

গত ১০ অক্টোবর পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে আবু ছৈয়দকে ঘরে ঢুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকারীরা তার একটি পা কেটে নিয়ে উল্লাস করতে করতে চলে যায়। এছাড়া তার স্ত্রীসহ চারজনকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় ১১ অক্টোবর নিহতের ছেলে ছৈয়দ মোহাম্মদ ইমন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পরিচয়ে পাঁচজনকে আসামি করে পেকুয়া থানায় মামলা দায়ের করেন।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, শরাফত উল্লাহ ওয়াসিমকে চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!