ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোরেলগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি 
প্রকাশিত: ১২:২৪, ২৮ ডিসেম্বর ২০২৩
মোরেলগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শফি চাপরাশি নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মোশারফে হোসেন তালুকদার নামে একজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন।

Advertisement

তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এ হত্যাকাণ্ড, তা এখনো জানা যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!