মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী একই এলাকার সদলু মিয়ার ছেলে।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব স্থানীয়দের বরাতে জানান, রামপুরা গ্রামে ১০ শতাংশ জমি নিয়ে রমজান আলীর সঙ্গে পার্শ্ববর্তী এলাকার শফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে ঐ জমিতে আলু লাগানোর কাজ করছিলেন রমজান আলী। খবর পেয়ে শফিকুল ইসলাম ও তার স্ত্রী সেখানে গিয়ে রমজান আলীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে শফিকুল ইসলাম ও তার স্ত্রী লাঠি দিয়ে রমজান আলীর বুকে, পিঠে ও মাথায় আঘাত করেন। এতে রমজান গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
.png)
গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, কৃষক হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।