[ দেশজুড়ে ]
পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরে পাওনা টাকা চাওয়ায় আবুল কালাম (৬০) নামে এক কলা ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সদর উপজেলার কাফুরিয়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
নাটোর সদর থানার এসআই জামাল উদ্দিন জানান, কলা ব্যবসায়ী আবুল কালাম একই এলাকার কামাল উদ্দিনের কাছে কলা বাগান বিক্রি করেন। সবশেষ কামাল উদ্দিনের কাছে ২০ হাজার টাকা পাওনা ছিল তার। বুধবার সকালে আবুল কালাম পাওনা টাকা চাইতে গেলে কামাল উদ্দিনের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গাছের ডাল দিয়ে আবুল কালামকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
তিনি আরো জানান, ঘটনার পর থেকে কামাল উদ্দিন পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!