ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছোট ভাইয়ের রডের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪০, ২৮ ডিসেম্বর ২০২৩
ছোট ভাইয়ের রডের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের 
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের রডের আঘাতে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মাহফুজ হোসেন পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শাকচর ইউপির উত্তর টুমচর গ্রামে সাহেদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন।

Advertisement

জানা যায়, দুপুরে নিহত জাহাঙ্গীরের শিশু সন্তান পাশের ঘরের গ্লাসে লাঠি নিক্ষেপ করে। এ নিয়ে বড় ভাই জাহাঙ্গীরের সঙ্গে ছোট ভাই মাহফুজের  কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই মাহফুজ বড় ভাই জাহাঙ্গীরকে রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর থানার ওসি মোহাম্মদ সাইফ উদ্দিন আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয় নি। হত্যার ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!