[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে নাশকতা মামলায় ২ ছাত্রদল নেতা গ্রেফতার
গ্রেফতারকৃতরা। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুরে নাশকতা মামলায় নজরুল ইসলাম নিশাত ও তানভীর হোসেন লিংকন নামে দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সিংহেরপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল ইসলাম নিশাত রায়পুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ও তানভীর হোসেন লিংকন উপজেলা ছাত্রদলের সদস্য।
রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার বলেন, চলন্ত যানবাহন ভাঙচুরের সময় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ঐ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!