শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৭ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে একরাম উল্লাহকে গ্রেফতার করে র্যাব। এরপর তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
.png)
গ্রেফতারকৃত একরাম উল্লাহ পালংখালী ইউনিয়নের ১৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা আবু ছৈয়দের ছেলে। একরাম উল্লাহ অপর এক রোহিঙ্গা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, হত্যা মামলার আসামি রোহিঙ্গা যুবক একরাম উল্লাহকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করে র্যাব। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।