ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় হত্যা মামলার আসামি রোহিঙ্গা যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ১ ডিসেম্বর ২০২৩
উখিয়ায় হত্যা মামলার আসামি রোহিঙ্গা যুবক গ্রেফতার
গ্রেফতার- প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে জোবাইর নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেফতারকৃত জোবাইর হত্যাসহ একাধিক মামলার আসামি।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

এর আগে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে জোবাইরকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃত জোবাইর উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে।

১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালায় এপিবিএন সদস্যরা। এ সময় হত্যাসহ একাধিক মামলার আসামি জোবাইরকে গ্রেফতার করা হয়। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!