ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ৩০ নভেম্বর ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি চালিয়ে সৈয়দ আলম নামে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত সৈয়দ আলম একই ক্যাম্পের মোহাম্মদ মুছার ছেলে।

বৃহস্পতিবার উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে সৈয়দ আলমের বসতঘরে ঢুকে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী তাকে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় সৈয়দ আলমকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!