সোমবার বিকেলে কুতুপালং ৩-নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত যুবক মোহাম্মদ ইউনুস কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ই/১৫ ব্লকের নুর মুহাম্মদের ছেলে।
আহতরা হলেন- ৩ নম্বর ক্যাম্পের ডি/৪৮ ব্লকের জয়নালের ছেলে সৈয়দুল্লাহ ও একই ব্লকের নুরুল আমিনের মেয়ে নুর সিতারা।
.png)
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার বিকেলে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৩-নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে আরসা ও আরএসওর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ইউনুস। এ ঘটনায় আহত হয় আরো দুই শিশু। তাদের উদ্ধার করে আইএমও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।