[ দেশজুড়ে ]
রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গোলাগুলি, আহত ৩
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীদের গুলিতে তিনজন আহত হয়েছেন।
বুধবার রাতে উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ৩ নম্বর ক্যাম্পের ডি/৪৮ ব্লকের মো. ইয়াছিন, একই ব্লকের কাসিম এবং নুরুল হক।
জানা গেছে, বুধবার রাতে ৪ নম্বর ক্যাম্প থেকে আরসার ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় হামলা ও গোলাগুলি করে। এতে তিন রোহিঙ্গা আহত হন। তাদের উদ্ধার করে আইওএমের হাসপাতালে পাঠানো হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে ৪ নম্বর ক্যাম্প থেকে ৩ নম্বর ক্যাম্পে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ হামলা ও গোলাগুলি করে। এতে তিন রোহিঙ্গা আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!