বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. হামিমুর রশীদ।
গ্রেফতার রোকসানা বেগম মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দাশড়া এলাকার আব্দুর রহমানের স্ত্রী।
.png)
উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় নারী মাদক ব্যবসায়ী রোকসানা বেগমের ঘরে তল্লাশী করে ৩০ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।