[ দেশজুড়ে ]
মিরসরাইয়ে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের একটি সেগুন বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছে থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি), এক রাউন্ড কার্তুজ, একটি রাম দা, দুটি ছুরি ও একটি লোহার রড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শাকিল খান (২৩), তাজুল ইসলাম (২৭), শহিদ মিয়া (৩৯), লাল চান বাদশা (২২) ও আল আমিন (২১)। তারা জোরারগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।
.png)
জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানান, তারা ডাকাতি করার উদ্দেশ্যে সেগুন বাগানে প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে ছুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!