ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ৩০ ডিসেম্বর ২০২৩
চট্টগ্রামে অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে দুই অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, শুক্রবার সকালে উপজেলার পশ্চিম খুরসীয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম খুরসীয়া চীপছড়ি এলাকার আবুল কাশেমের ছেলে রোকন ও টেকনাফ উপজেলার উত্তর নয়াপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে সিরাজুল।

Advertisement

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ দু’জনকে গ্রেফতার করা হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র তৈরি ও বিক্রয় করে আসছিলেন বলে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানান তারা। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!