ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২২, ৩০ ডিসেম্বর ২০২৩
৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী গ্রেফতার
ফাইল ছবি

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আরিফাকে (২০) হত্যার ঘটনায় ঘাতক স্বামী আবুল কালামকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নরসিংদীর মাধবদীতে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আবুল কালামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবুল কালাম মাধবদীর উত্তর চরভাসানিয়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে। 

এ ঘটনায় নিহত আরিফার ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে আবুল কালামকে আসামি করে মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে ২৮ ডিসেম্বর আরিফার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই স্বামী আবুল কালামের সঙ্গে আরিফার পারিবারিক কলহ চলছিল। আর এ কারণেই তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী আবুল কালাম। একপর্যায়ে তিনি পালিয়ে যান। পুলিশ দ্রুত অভিযানে চালিয়ে গতকাল রাতেই ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার আদালতে আবু কালাম এই হত্যার দায় স্বীকার করেন। 

মাধবদী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নিহত আরিফার স্বামী আবুল কালামের সঙ্গে তার দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। এ কারণেই হয়তো তাকে শ্বাসরোধ করে হত্যা করে তিনি পালিয়ে যান। আদালতে আবুল কালাম হত্যার দায় স্বীকার করেছেন এবং নিহত আরিফা পাঁচ মাসের গর্ভবতী ছিলেন বলে জানান। 

তিনি আরো বলেন, তবে অন্তঃসত্ত্বার বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত করা যাবে এবং আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!