ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বরিশাল
প্রকাশিত: ১৬:৫৪, ২৯ ডিসেম্বর ২০২৩
বরিশালে জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

বরিশালে জমি বিরোধের জেরে সেরজান আলী (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার সেরজান আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

স্থানীয়রা জানান, সেরজান আলীর সঙ্গে পার্শ্ববর্তী এক গ্রুপের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে সেরজান আলীকে প্রতিপক্ষরা মারধর করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। পুলিশ ঘটনা তদন্ত করছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!