[ দেশজুড়ে ]
সরাইলে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় শামসু মিয়া (৫৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাড়িউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসু মিয়া বাড়িউড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, দুপুরে সড়ক পারাপারের সময় একটি প্রাইভেটকার ধাক্কা দিলে শামসু মিয়া সড়কের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক প্রাইভেটকারটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!