বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশীদ।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাতানী গ্রামের বিশ্বজিৎ সূত্রধর, একই ইউনিয়নের বাগিয়া গ্রামের মো. মিন্টু মিয়া এবং মতলবপুর গ্রামের জয়দেব সাহা।
.png)
উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ১৫ গ্রাম হেরোইনসহ বিশ্বজিৎ, ছয় গ্রাম হেরোইনসহ মিন্টু এবং ৫৬ পিস ইয়াবাসহ জয়দেবকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।