[ দেশজুড়ে ]
সোনারগাঁয়ে ইয়াবাসহ যুবক গ্রেফতার
ফাইল ফটো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউপির লাধুরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রনি নোয়াগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নুর ছোট ছেলে। রনিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম।
জানা যায়, রনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮ টার দিকে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ৩২ ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
এলাকাবাসী জানান, রনি নির্বিঘ্নে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাকে এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেফতার করে পুলিশ।
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, রনিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!