[ দেশজুড়ে ]
গাইবান্ধায় জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
খন্দকার জাকারিয়া আলম জিম -ফাইল ফটো
গাইবান্ধায় জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গাইবান্ধা পৌর শহরের ফকিরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাকারিয়া আলম জিম শহরের ফকিরপাড়া এলাকার খন্দকার মফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, পলাশবাড়ী থানার একটি মামলায় গাইবান্ধা শহরের ফকিরপাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি জেলা ছাত্রদলের সভাপতি।
গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!