কুষ্টিয়ায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
কুষ্টিয়ায় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। শনিবার বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স, সিল, প্যাডসহ নির্বাচনী সরঞ্জাম সরবরাহ শুরু হয়।
কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে মোট ৫৭৮টি কেন্দ্রে জেলার ৬টি উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়। এর মধ্যে ২৪৬টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।
এ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্ব-স্ব কেন্দ্রে ব্যালট পেপার যাবে ভোটের দিন (৭ জানুয়ারি) সকাল ৮টার আগে। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনী যে কোনো সহায়তার জন্য জরুরি সেবা ৯৯৯ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
.png)
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে ৪ প্লাটুন বিজিবি সদস্য। সরকারি নির্দেশনা অনুযায়ী মাঠে থাকবে সেনা সদস্যরাও।
কুষ্টিয়া জেলায় মোট ভোটার ১৬ লাখ ৪৩ হাজার ৯১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২২ হাজার ৫১৬ জন এবং নারী ভোটার ৮ লাখ ২১ হাজার ৩৮৮ জন। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।