[ শিক্ষা ]
শাবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনের তপসিল স্থগিত করা হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন কমিশনার ড. মুনশী নাসের ইবনে আফজালের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় নির্বাচন কেন্দ্রিক অনিবার্য কারণবশত শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনের পরবর্তী তারিখ গঠনতন্ত্রের ১২ (ক) অনুচ্ছেদ অনুযায়ী স্থিরিকৃত হবে।
.png)
এর আগে গত মঙ্গলবার নির্বাচনের তপসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!