[ দেশজুড়ে ]
হুইল চেয়ারে বসে ভোট দিলেন অসুস্থ জোবেদা বেগম
অসুস্থ মায়ের ইচ্ছে পূরণে ভোটকেন্দ্রে নিয়ে আসলেন ছেলে
৬০ বছরের জোবেদা বেগম। প্রায় ৭ বছর অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। তবুও ছেলে নজরুল ইসলামের সহায়তায় হুইল চেয়ারে বসে নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিহারিলাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। ভোট দিতে পেরে খুবই খুশি তিনি। জোবেদা বেগম শরীয়তপুরের নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রেমতলা গ্রামের মজিদ খালাসির স্ত্রী।
জোবেদা বেগমের ছেলে নজরুল ইসলাম বলেন, আমার মা দীর্ঘ ৭ বছর অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। মাঝে মাঝে আমরা তাকে হুইল চেয়ারে করে বাইরে বের করি। ভোটের কথা শুনে আমার মা ভোট দিবে বলে বায়না ধরেন। তাই মাকে হুইল চেয়ারে করে ভোটকেন্দ্রে নিয়ে আসি। মা ভোট দিতে পেরে খুবই খুশি।
জোবেদা বেগম বলেন, আমি প্রায় সাত বছর হলো অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকি। বাইরে আসার জন্য মনটা আনচান করে। বাসায় শুয়ে থেকে জানতে পারি দেশে নির্বাচন আসছে। তখন থেকেই আমার ভোট দেওয়ার ইচ্ছা জাগে। তাই ছেলের সহায়তায় হুইল চেয়ার করে ভোট দিতে এসেছি। ভোট দিতে পেরে আমার খুব ভালো লাগছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!