ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে ৪টি আসনে ৫৬৬ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩১, ৭ জানুয়ারি ২০২৪
নাটোরে ৪টি আসনে ৫৬৬ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে
ছবি: ডেইলি বাংলাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে চারটি আসনে ৫৬৬ ভোটকেন্দ্রে একযোগে ব্যালট পেপারে চলছে ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে চারটি আসন রয়েছে। চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ৫৪৮  জন এবং নারী ভোটার সংখ্যা ৭ লাখ ৩০ হাজার ২২৬ জন এবং হিজড়া ভোটার ১০ জন রয়েছে। এসব আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিনা সাত্তার বলেন, নাটোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!