ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১২, ৭ জানুয়ারি ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টায় দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট নেয়া হচ্ছে ব্যালট পেপারে। 

সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার কেন্দ্রগুলোতে সারিবদ্ধ হয়ে ভোট দিতে দাঁড়াতে দেখা গেছে ভোটারদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনগণকে নিরাপত্তা দিতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য। তারা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে মাঠ পর্যায়ে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই আট লাখ সদস্য।

Advertisement

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছু করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে। কেউ নাশকতা করে পার পাবে না। ইউনিফর্মে বিভিন্ন বাহিনীর সদস্য এবং সাদা পোশাকে ভোটকেন্দ্রের আশপাশেসহ গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দারা কাজ করছে।

 

সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!