ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে শুরু ভোটগ্রহণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪১, ৭ জানুয়ারি ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে শুরু ভোটগ্রহণ
ছবি: ডেইলি বাংলাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ছয়টি আসনের নির্বাচনে ভোট হচ্ছে ব্যালটে।

জেলার নাসিরনগর উপজেলার তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আব্দুল হক জানান, কেন্দ্রে ৪ হাজার ৬০১ ভোটারের মধ্যে পুরুষ ২ হাজার ৪৫৭ জন ও ২ হাজার ১৪৪ জন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ভোট হচ্ছে ব্যালটে। এজন্য নিরাপত্তা ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। পুলিশ, আনসারের পাশাপাশি নিরাপত্তায় মোতায়েন থাকছে আইন শৃঙ্খলাবাহিনীর একাধিক সদস্য।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি সংসদীয় আসনে ভোট ভোটার ২৩ লাখ ৮৩ হাজার ৫৩৩ জন। এরমধ্যে পরুষ ১২ লাখ ৪১ হাজার ৫১৭ জন ও মহিলা ১১ লাখ ৪২ হাজার ৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১০ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৬১টি। নিরাপত্তার দায়িত্বে জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪৩ জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১২ জন। ছয়টি ইলোক্ট্ররাল কমিটি, বিজিবি ১৯ প্লাটুন, আনসার ১৯ প্লাটুন, র‍্যাব ১৩ প্লাটুন, ৮১টি মোবাইল দল, ৯টি স্ট্রাইকিং ফোর্স ও ২ হাজার ৭২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!