[ দেশজুড়ে ]
ঝিনাইদহে ৪টি আসনে ভোটগ্রহণ শুরু
ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে ৪টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মাঠে থাকছেন ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঝিনাইদহের ছয়টি পৌরসভা এবং ৬৭ ইউনিয়ন নিয়ে চারটি সংসদীয় আসন গঠিত। এখানে ভোটার ১৫ লাখ ১ হাজার ৪৮০ জন। এছাড়া ঝিনাইদহে বিপুলসংখ্যক সেনা-বিজিবি-র্যাব-পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) জেলা হিসেবে ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু-সদর উপজেলা) ও ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা) আসন চিহ্নিত করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!