ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩১, ২৯ ডিসেম্বর ২০২৩
নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত 
ফাইল ফটো

নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হওয়ায় আসনটিতে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (ঈগল মার্কা) আজ ভোর ৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান।

তিনি বলেন, এ আসনে কবে ভোট হবে এ বিষয়ে কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাবে। আগামী ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!