ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮, ১০ জানুয়ারি ২০২৪
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফাইল ফটো

দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় শীতে কাঁপছে এ জেলার মানুষরা। সকালের সূর্যের দেখা মিলছে দুপুরে। প্রচণ্ড শীত আর কুয়াশায় বিপাকে পড়েছে জেলার খেটে খাওয়া মানুষ। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। বুধবার সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান। 

তিনি জানান, গত কয়েকদিন ধরে জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশে থাকলেও হঠাৎ বুধবার নেমে যায়। সকাল ৯টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া নওগাঁর বদলগাছীতেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Advertisement

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সড়কে কমেছে মানুষের চলাচল। শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছে নিম্ন আয়ের মানুষ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!