সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সৈয়দপুরের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সৈয়দপুরে আজ এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
.png)
তিনি আরো বলেন, সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা বিরাজ করছে। সকালে দৃষ্টিসীমা ছিল ৫০, দৃষ্টিসীমা কম থাকায় বিমানবন্দের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এই ঘন কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে।