সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী আবহাওয়া অফিস। যা গতকালের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কম।
বদলগাছী আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক হামিদুল হক জানান, গত দিনের তুলনায় সোমবার জেলায় তাপমাত্রা কিছুটা নিম্নমুখী। ঠান্ডা বাতাসের সঙ্গে কুয়াশা থাকায় শীত জেঁকে বসেছে। তবে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য থাকায় তাপমাত্রার পরিবর্তন দেখা দিয়েছে। দিনে সূর্যের দেখা মিললেও তাপ কম থাকায় ঠান্ডা বেশি পড়েছে। আগামী কয়েকদিন জেলায় উঠানামা করতে পারে তাপমাত্রা।
.png)
এদিকে, ঠান্ডা হিমেল বাতাস থাকায় শীতে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। সময়মতো কাজে না যেতে পাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ দিনমজুররা।