[ দেশজুড়ে ]
আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
ছবি: ডেইলি বাংলাদেশ
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি। সকালে সূর্য উঁকি দিলেও তাপমাত্রার পারদ গিয়ে দাঁড়িয়েছে ১১ ডিগ্রির ঘরে। শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর তিন ঘণ্টা আগে সকাল ৬টায় রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত তিন দিন ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ডের পর শুক্রবার সকাল ৯টায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবে এর তিন ঘণ্টা আগে সকাল ৬টায় রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
.png)
তিনি আরো বলেন, গত ২৫ ডিসেম্বর ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। আগামীতে তাপমাত্রা আরো কমতে পারে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!