ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৮, ২৬ ডিসেম্বর ২০২৩
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ নিয়ে টানা ১১ দিন ধরে উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

টানা কয়েক দিন ধরে দেশের সবচেয়ে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম শীতল বাতাসের কারণে এ জেলায় কয়েক দিন ধরে তাপমাত্রা হ্রাস পায়। ফলে এ জেলায় দাপট বাড়ে তীব্র শীতের। তবে টানা এক সপ্তাহ পর এ জেলায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে শীতের যে তীব্র সেটি তেমন হ্রাস পায়নি। তবে কয়েক দিনের তুলনায় সকাল থেকে দেখে মিলেছে সূর্যের। আকাশ পরিষ্কার থাকায় উঁকি দিয়েছে কাঞ্চনজঙ্ঘাও।  

Advertisement

আকাশ পরিষ্কার থাকায় উঁকি দিয়েছে কাঞ্চনজঙ্ঘাও।সরেজমিন দেখা যায়, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এ জেলার ওপর দিয়ে বয়ে যায় উত্তর দিক থেকে বয়ে হিমালয়ের হিম শীতল বাতাস। সঙ্গে কখনো থাকছে হালকা, কখনো মাজারি এবং কখনো ঘন কুয়াশায় আচ্ছাদিত। টিপটপ করে পড়ে শিশির বিন্দু।  ফলে এ জেলায় কনকনে শীত অনুভূত হচ্ছে। সকালে পর কিছুটা সূর্যের আলো দেখা গেলেও সূর্যের তেমন উত্তাপ ছড়াচ্ছে না। যেটুকু উত্তাপ পাওয়া যায় সেটুকু কাজে লাগাচ্ছে এ জেলার  খেটে খাওয়া মানুষেরা। 

জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজ নগর এলাকায় চা পাতা কাটতে আসা চা শ্রমিক একরামুল ইসলাম বলেন, শীতের কারণে আমরা আগের মত কাজ করতে পারছি না। সূর্যের আলোকে কাজে লাগিয়ে যেটুকু কাজ করতে পারি এতে আমাদের অনেক কষ্ট হয়। 

তেঁতুলিয়া উপজেলার আজিজ নগর এলাকায় চা পাতা কাটতে আসা চা শ্রমিকরা।আরেক চা চাষি মহসিন ইসলাম, তিনি বলেন, আগে কাজে আসতাম ভোরবেলায়। আর এখন শীতের কারণে কাজে আসতে হয় সকাল সাতটা থেকে আটটার দিকে। শীতকালে আমাদের পাতা কাটতে অনেক কষ্ট হয়। কিন্তু নিরুপায় হয়ে আমরা বাধ্য হয়ে কাজে আসি।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজ আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। তবে আগামী মাসের তাপমাত্রা আর ও হ্রাস পাবে এবং শীতের আরো বৃদ্ধি পাবে। 

তেঁতুলিয়া উপজেলার আজিজ নগর এলাকায় চা পাতা কাটতে আসা চা শ্রমিক।জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম বলেন, শীত আগমনের সঙ্গে আমরা জেলার পাঁচ ও উপজেলায় শীত বস্ত্র বিতরণ শুরু করেছি। চাহিদা পত্র  আবেদন তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে। যারা প্রকৃত শীতার্ত মানুষ তাদের মাঝেই এই শীত বস্ত্র বিতরন করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!