ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১০:২৬, ২২ ডিসেম্বর ২০২৩
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 
ছবি: ডেইলি বাংলাদেশ

টানা সপ্তাহজুড়ে মৃদু শৈত্য প্রবাহের কারণে প্রচণ্ড ঠান্ডার প্রকোপে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এছাড়াও তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ জানান, শুক্রবার সকাল ৯টায় সারাদেশের মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে প্রচণ্ড শীতের কারণে তাপমাত্রা কমতে থাকে এবং বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত হিমশীতল বাতাস ও প্রচণ্ড শীতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। বিগত এক সপ্তাহ থেকেই মৃদু শৈত্য প্রবাহের কারণে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যায়। এছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। সারাদিন ঠান্ডা আবহাওয়া বিকেলে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পায়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!