ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৫, ২০ ডিসেম্বর ২০২৩
বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা
ফাইল ফটো

রাজধানীসহ দেশের নানা জায়গায় গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে। কয়েকটি জেলায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে নেমেছিল। আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি রেকর্ড করা হয়েছে। 

বুধবার সকালে আবহাওয়া অধিদফতর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। মঙ্গলবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তাপমাত্রা ৮-১০ ডিগ্রির ঘরে নামলে বলা হয় মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রির ঘরে নামলে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ, ৪-৬ ডিগ্রির ঘরে নামলে বলা হয় তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রির নিচে নামলে বলা হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।

Advertisement

এদিকে বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও গত ১৪ ডিসেম্বর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের তুলনায় ২.৩ ডিগ্রি সেলসিয়াস কমে ১৪.২ ডিগ্রিতে নেমেছিল।

চলতি পৌষ মাসের প্রথম দিন গত ১৬ ডিসেম্বর দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে সর্বনিম্ন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: তাপমাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!