ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কাঁপছে কাশ্মীর, তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৮, ১৮ ডিসেম্বর ২০২৩
কাঁপছে কাশ্মীর, তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি
ছবি: সংগৃহীত

কাশ্মীরের উত্তরাঞ্চলীয় গুলমার্গের তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রিতে নেমেছে। চলতি মৌসুমে রেকর্ড হওয়া এটি সর্বনিম্ন তাপমাত্রা। এই পরিস্থিতিতে গুলমার্গে আটকে পড়া ৬১ পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। ব্যাপক তুষারপাতের জেরে তারা সেখানে আটকে পড়েছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের উত্তরাঞ্চলীয় গুলমার্গ মৌসুমের সবচেয়ে ঠান্ডা রাত মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। তবে মেঘলা অবস্থার কারণে শ্রীনগর শহর তুলনামূলক উষ্ণ রাত পার করেছে বলে কর্মকর্তারা সোমবার বলেছেন।

আর দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলার পাহালগামে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অবশ্য রোববার রাতে শ্রীনগর শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৫ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

কাজিগুন্ডে সর্বনিম্ন ০.৮ ডিগ্রি সেলসিয়াস, কোকেরনাগে ১.১ ডিগ্রি সেলসিয়াস এবং কুপওয়ারা মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদরা উপত্যকায় আগামী কয়েকদিন সাধারণত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছেন।

এদিকে উত্তর কাশ্মিরের গুলমার্গে আটকে থাকা ৬১ জন পর্যটককে ভারতীয় সেনাবাহিনীর চিনার ওয়ারিয়র্স উদ্ধার করেছে। শনিবার ওই এলাকায় অবিরাম তুষারপাতের পর নারী ও শিশুসহ ওই পর্যটকরা আটকে পড়েন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!