ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণেরর উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, আজকে ঠাকুরগাঁওয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে জেলা শহরের চারপাশ। এ সময় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের পাশাপাশি বিভিন্ন যানবাহনের উপস্থিতি কম দেখা গেছে। এর মাঝে প্রয়োজনের ক্ষেত্রে কিছু মানুষকে বিভিন্ন যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
.png)
বাসচালক শরিফুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সকালে ও রাতে গাড়ি চালাতে খুব সমস্যায় পড়তে হয়। ঝুঁকি নিয়ে আমাদের রাস্তায় নামতে হচ্ছে।