বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ ৷
আবহাওয়া অফিস বলছে, এ জেলা থেকে হিমালয় অনেক কাছাকাছি হওয়ায় উত্তরের হিম শীতল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। এ মাসের দিকে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পাবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস ৷
.png)
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বলেন, যেহেতু প্রতি বছর এই উপজেলায় কনকনে শীত অনুভূত হয় তাই আমরা শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। যারা গরীব, অসহায় ও শীতার্ত মানুষ তাদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা বর্তমানে ১২ ঘরে অবস্থান করছে। গতকালের মতো আজও ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোর ৬টায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। গত ১৬ ডিসেম্বর থেকেই এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। আগামীতে আরো কমতে পারে তাপমাত্রা।