ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১০:২০, ২৫ ডিসেম্বর ২০২৩
ফের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীত। সকাল সকাল সূর্য উঁকি দিলেও তাপমাত্রার পারদ গিয়ে দাঁড়িয়েছে ১১ ডিগ্রির ঘরে। সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকাল ৬টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে ৭ দিন ধরে ৯ থেকে ১০ ডিগ্রিতে উঠানামা করলেও শনিবার (২৩ ডিসেম্বর) রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামীতে শীতের তীব্রতা আরো বাড়তে পারে।

শহরের পৌর এলাকার লিচুতলা এলাকার রাশেদুজ্জামান  বলেন, গত এক সপ্তাহ ধরে একটু বেশি শীত নেমেছিল। তবে দুইদিন ধরে তা কিছুটা কমেছে। দিনে একটা গরম অনূভূত হলেও শরীরে গরম কাপড় রাখতে হচ্ছে। তবে সন্ধ্যা পর থেকে সকাল পর্যন্ত বাতাসের সাথে ঠান্ডা একটু বেশি করছে।

Advertisement

রাইসুল ইমলাম বলেন, তাপমাত্রার এমন ওঠানামা খেলায় নিম্ন আয়ের মানুষদের পাশাপাশি সব থেকে বেশি দুর্ভোগে পড়ছেন বৃদ্ধ ও শিশুরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!