[ দেশজুড়ে ]
পীরগাছায় ট্রাক্টরচাপায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি
রংপুরের পীরগাছা উপজেলায় ট্রাক্টরচাপায় আব্দুর রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার সকালে পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের তালেরহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান একই এলাকার আব্দুর সাত্তার খানের ছেলে।
জানা যায়, সকালে আব্দুর রহমান তালেরহাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
.png)
এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন কান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!